Description
সাইথ্রিন প্লাস ৫৫ ইসি কি ?
- স্পর্শক, পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন, ফিউমিগেন্টস জাতীয় কীটনাশক । এর প্রতি কেজিতে সক্রিয় উপাদান হিসাবে ৫০০ গ্রাম ক্লোরোপাইরিফস এবং ৫০ গ্রাম সাইপারমেথ্রিন বিদ্যমান ।
সাইথ্রিন প্লাস ৫৫ ইসি কিভাবে কাজ করে ?
- ক্লোরোপাইরিফসঃ পানিতে কম দ্রবণীয়, মাটির সাথে দৃঢ়ভাবে আবদ্ধ হয়, এটি পোকামাকড়ের ত্বকও ফুসফুসে প্রবেশ করেবিষক্রিয়া ঘটিয়ে এদেরকে মেরে ফেলতে সাহায্য করে । পোকামাকড় এর সংস্পর্শে আসলে পাকস্থলিতে (Stomach) বিষক্রিয়া ঘটায় । এটি পোকার নার্ভ সিস্টেমকে আক্রমণ করে অ্যাসিটাইলকোলিনেজটারেজ (AChE) এনজাইম নিঃসরণে বাধা দেয় এতে পোকামাকড় মারা যায়।
- সাইপারমেথ্রিনঃ যখন কোন পোকামাকড় সাইপারমেথ্রিনের সংস্পর্শে আসে অথবা ভক্ষণ করে তখন এটি বিষক্রিয়া ঘটায়। বিষটি পোকামাকড়ের স্নায়ু কোষে প্রবেশ করে, এতে পোকামাকড় প্যারালাইসিস হয়ে মারা যায়।
প্যাকিং সাইজ :
- ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি ও ১ লিটার।
সাবধানতা :
- কীটনাশক ব্যবহারের ব্যবহারেরপূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলীভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
ব্যবহার ক্ষেত্রঃ
| ফসল | বালাই | প্রয়োগমাত্রা |
| ধান | মাজরাপোকা, পাতা মোড়ানো পোকা | ৬২৫ মিলি ১ হেক্টর জমিতে |
| আম | হপার | ১০ মিলি ১০ লিটার পানিতে |
| আলু | কাটুইপোকা | ২০ মিলি ১০ লিটার পানিতে |
| তুলা | জাবপোকা, জ্যাসিড, সাদামাছি | ৬০০ মিলি ১ লিটার পানিতে |
| চা | উইপোকা | ৪ লিটার ১ হেক্টর জমিতে |

Reviews
There are no reviews yet.