Description
ইমপ্রাইড দানা ৭০ ডব্লিউডিজি কি ?
ইমপ্রাইড দানা ৭০ ডব্লিউডিজি একটি স্পর্শক ও প্রবাহমান গুণসম্পন্ন সর্বাধুনিক কীটনাশক । প্রতি কেজি ইমপ্রাইড দানা ৭০ ডব্লিউডিজি তে ৭০০ গ্রাম ইমিডাক্লোপ্রিড সক্রিয় উপাদান বিদ্যমান ।
ইমপ্রাইড দানা ৭০ ডব্লিউডিজি কিভাবে কাজ করে ?
ইমপ্রাইড দানা ৭০ ডব্লিউডিজি চোষক জাতীয় পোকা দমনে বিশেষভাবে কার্যকর । ইমিডাক্লোপ্রিড স্পর্শক ও প্রবাহমান গুণসম্পন্ন কীটনাশক যা কীট-পতঙ্গের স্নায়ুতন্ত্রের উপর কাজ করে । এটি কীট-পতঙ্গের শরীরে স্পর্শ করলে বা তারা চুষে বা কুরে খেলে তাদের শরীরে বিষক্রিয়া শুরু হয় । ইমিডাক্লোপ্রিড স্নায়ুর স্বাভাবিক সংকেত পাঠানোর ক্ষমতাকে ব্যাহত করে এবং স্নায়ুতন্ত্র যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করা বন্ধ করে দেয় । এর ফলে কীট-পতঙ্গের প্রতিটি অঙ্গের কাজ করার ক্ষমতা লোপ পায় এবং অসাড় হয়ে মারা যায় ।
- প্যাকিং সাইজ : ২ গ্রাম ও ১০ গ্রাম ।
- সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
ব্যাবহার ক্ষেত্র:
| ফসল | বালাই | প্রয়োগমাত্রা |
| ধান | বাদামী গাছ ফড়িং | ১৫ গ্রাম প্রতি ১ একর জমিতে |
| সবজি/বেগুন | জ্যাসিড, সাদামাছি, জাব পোকা, মাকড় | ৪০ গ্রাম প্রতি ১ একর জমিতে |
| আম | হপার | |
| তুলা | গুটিপোকা | |
| চা | উইপোকা | ২০০ গ্রাম প্রতি ১ একর জমিতে |

Reviews
There are no reviews yet.