Description
উপশম ৭৮ ডব্লিউপি কি ?
উপশম ৭৮ ডব্লিউপি তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত সর্বাধুনিক ছত্রাকনাশক। এর প্রতি কেজিতে সক্রিয় উপাদান হিসাবে ম্যানকোজেব ৬০০ গ্রাম, সাইমোক্সানিল ৮০ গ্রাম এবং ডাইমেথোমর্ফ ১০০ গ্রাম বিদ্যমান।
উপশম ৭৮ ডব্লিউপি কিভাবে কাজ করে ?
- ম্যানকোজেব : স্পর্শক এবং রোগ প্রতিরোধক ক্রিয়া সম্পন্ন ছত্রাকনাশক। ছত্রাকের স্পোর অঙ্কূরোদগম রোধক হিসাবে কাজ করে।
- সাইমোক্সানিল : প্রবাহমান ও আঠালো এবং বৃষ্টি কিংবা কুয়াশাতে সহজে ধুয়ে যায় না। গাছের ছত্রাকের মধ্যে নিউক্লিয়িক এসিড ও অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণে বাধা সৃষ্টি করে। রোগের জীবাণু উচ্ছেদ করে।
- ডাইমেথোমর্ফ : প্রবাহমান ও আঠালো এবং বৃস্টি কিংবা কুয়াশাতে সহজে ধুয়ে যায় না। স্প্রে করলে গাছের ছত্রাকের উপর প্রতিরোধক এবং উচ্ছেদ হিসাবে কাজ করে। মিল্ডিউ ও পিথিয়াম জাতীয় রোগের জীবাণু দমনে খুবই কার্যকরি।অন্তরবাহিগুন সম্পন্ন হওয়ায় গাছের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পরতে পারে এবং স্পোর তৈরিতে বাধা দেয়।
- সামস্টিক কাজের ধরন ঃ বাজারের প্রচলিত ছত্রাকনাশকের চাইতে উপশম ফসলের ছত্রাক দমনে সবচাইতে বেশি কার্যকর।তিনটি উপাদানের রাসায়নিক বিক্রিয়ার ফলে উপশম ৭৮ ডব্লিউপি ছত্রাকের উপরে ও ভিতরে প্রবেশ করে প্রতিরোধক, প্রতিষেধক এবং উচ্ছেদক হিসাবে যেকোনো ধরনের আবহাওয়াতে সমান ভাবে কাজ করে। উপশম ৭৮ ডব্লিউপি ফসলের যেকোনো ধরনের ছত্রাক দমনে অধিক কার্যকরি।
প্যাকিং সাইজ :
- ১০০ গ্রাম, ৫০০ গ্রাম ও ১ কেজি।
সাবধানতা:
- ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
ব্যবহার ক্ষেত্র :
| ফসল | রোগ | প্রয়োগ মাত্রা |
| সকল ফসল | পাতার দাগ | (প্রতি লিটার পানিতে মাত্র ২ গ্রাম)
(একরে ৪০০ গ্রাম) **যেকোনো কীটনাশক এর সাথে মিশিয়ে স্প্রে করা যাবে** |
| বেগুন, টমেটো, মরিচ | কান্ড পচা ও ফল পচা | |
| শসা, করলা, লাউ, কুমড়া, বরবটি, পটল | পাউডারি ও ডাউনি মিলডিউ | |
| আলু, টমেটো | আশু ধসা, নাবি ধসা | |
| পেয়ারা, আম, লিচু | ফোস্কা পড়া, ফলের দাগ | |
| শিম | পাতার কোনাকার দাগ রোগ | |
| ফুল কপি, বাধা কপি | ঢলে পড়া রোগ |

Reviews
There are no reviews yet.