Description
পুষ্পা ২৫ এসসি কার্যকরী উপাদান: প্যাকলোবিউট্রাজল ২৫% (পিজিআর) উপকারিতা/কার্যকারিতা: একটি আধুনিক শক্তিশালী ও কার্যকরী এবং সিস্টেমিক উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক। গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বৃদ্ধি করার মাধ্যমে প্রজনন ক্ষমতা তরান্বিত করে। গাছের পর্যায়ক্রমিক ফল ধারণ বৈশিষ্ট্য পরিবর্তন করে প্রতি বছর ফল দিতে সহায়তা করে। আম গাছের মুকুল ঝরা বন্ধ করে আমের ফলন বৃদ্ধি করে। ফসলের ফুল ও ফল ঝরা রোধ করে, ফসলের মান বৃদ্ধি করে। ফলের বাহ্যিক রং সুন্দর, আকর্ষণীয় করে ও ফলের স্বাদ বৃদ্ধি করে। পুরাণো গাছের সজীবতা ফিরিয়ে দেয়। ১৫ থেকে ২৫% ফলন বৃদ্ধি করে। ব্যবহারের ক্ষেত্র ও মাত্রা: প্রয়োগ পদ্ধতি মাটিতে প্রয়োগ আম, পেয়ারা সহ ফলধারনকারী অন্যান্য ফসল ব্যবহারের নিয়ম: ফসল গাছের গোড়া হতে ৪-৫ ফুট দূরে গাছের চারদিকে ৩-৪ ইঞ্চি চওড়া ও ৫-৬ ইঞ্চি গভীর গোলাকার নালা তৈরি করে মাত্রা অনুযায়ী (প্রতি মিটার ক্যানোপির জন্য ৪-৬ মিলি পুষ্পা ৮-১০ লিটার পানিতে) মিশিয়ে নালাতে সমানভাবে প্রয়োগ করতে হবে। ব্যবহারের আগে লেবেলে উল্লেখিত ব্যবহারবিধি ও সাবধানতা অনুসরণ করুন। প্যাক সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি ও ৫০০ মিলি।

Reviews
There are no reviews yet.