Description
ইবাল্যামডা ২.৫ ইসি কি ?
- স্পর্শ ও পাকস্থলীয় বিষক্রিয়া সম্পন্ন কীটনাশক। এর প্রতি কেজিতে সক্রিয় উপাদান হিসাবে ২৫০ গ্রাম ল্যামডা সাইহ্যালোথ্রিন বিদ্যমান।
ইবাল্যামডা ২.৫ ইসি কিভাবে কাজ করে ?
- এটি স্পর্শজাতীয় হওয়ায় গাছের ভেতরে তেমন প্রবেশ করে না। পোকামাকড়ের ত্বক, ফুসফুস ও পাকস্থলিতে প্রবেশ করে বিষক্রিয়া ঘটায়।ল্যামডা সাইহ্যালোথ্রিন স্প্রে করামাত্রই পোকা দ্রুত নকডাউন হয়। অর্থাৎ স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকামাকড় মারা গিয়ে মাটিতে পড়ে যায়।
প্যাকিং সাইজ :
- ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি ও ১ লিটার।
সাবধানতা :
- কীটনাশক ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
ব্যবহার ক্ষেত্রঃ
| ফসল | বালাই | প্রয়োগমাত্রা |
| আম | লিফহপার | ১০ মিলি ১০ লিটার পানিতে |
| পাট | বিছাপোকা | |
| শিম, বেগুন | বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা | |
| টমেটো | জাবপোকা | |
| আলু, ভূট্টা | কাটুইপোকা | ১৫ মিলি ১০ লিটার পানিতে |
| চা | হেলোপেলটিস মশা | ৫০০ মিলি ১ হেক্টর জমিতে |

Reviews
There are no reviews yet.