Description
ফিপনিল ৫০ এসসি কি ?
বহুমুখী গুণ সম্পন্ন প্রবাহমান, স্পর্শক ও পাকস্থলী কীটনাশক । প্রতি লিটার ফিপনিল ৫০ এসসি তে ৫০ গ্রাম কার্যকরী উপাদান ফিপ্রোনিল বিদ্যমান ।
ফিপনিল ৫০ এসসি কিভাবে কাজ করে ?
- ফিপনিল ৫০ এসসি কীটপতঙ্গকে মেরে ফেলে যখন তারা এটি খায় বা এর সংস্পর্শে আসে । এটি কীটপতঙ্গের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্লোরাইড চ্যানেলগুলিকে ব্লক করে । ফিপনিল কীটপতঙ্গকে ক্লোরাইড আয়ন গ্রহণে বাধা দেয় যার ফলে তাদের স্নায়ুতন্ত্রে অতিরিক্ত উদ্দীপনার সৃষ্টি হয় । এটি স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম কে ব্যাহত করে তাদেরকে বিকলাঙ্গ করে মেরে ফেলে ।
- প্যাকিং সাইজ : ৫০ মি.লি. ও ১০০ মি.লি. ।
- সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন ।
ব্যবহার ক্ষেত্রঃ
| ফসল | বালাই | প্রয়োগমাত্রা |
| ধান | মাজরা পোকা, বাদামী গাছ ফড়িং, পামরী পোকা | ৫০০ মি.লি প্রতি ১ হেক্টর জমিতে |
| আখ | উইপোকা | ১ লিটার প্রতি ১ হেক্টর জমিতে |
| তুলা | গুটি পোকা | ৬০০ মি.লি. প্রতি ১ হেক্টর জমিতে |

Reviews
There are no reviews yet.