Description
সাইপারডিম ১০ ইসি কি?
- সাইপারডিম ১০ ইসি একটি স্পর্শ ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন সিনথেটিক পাইরিথ্রয়েড জাতীয় নন-সিস্টেমিক কীটনাশক । পাশাপাশি এন্টিফিডিং ক্রিয়া প্রদর্শন করে । এটি বাজারের সবচেয়ে পুরাতন, কার্যকরী ও বিশ্বস্ত কীটনাশক । প্রতি লিটারে ১০০ গ্রাম সক্রিয় উপাদান ‘সাইপারমেথ্রিন’ আছে ।
সাইপারডিম ১০ ইসি কিভাবে কাজ করে ?
- যখন কোন পোকামাকড় সাইপারডিম ১০ ইসি এর সংস্পর্শে আসে অথবা ভক্ষণ করে তখন এটি বিষক্রিয়া ঘটায় । বিষটি পোকামাকড়ের স্নায়ু কোষে প্রবেশ করে, এতে পোকামাকড় প্যারালাইজড হয়ে মারা যায়।
সাইপারডিম ১০ ইসি কেন বাজারের সেরা ?
- সাইপারডিম ১০ ইসি অন্যান্য কীটনাশকের তুলনায় অতি দ্রুত কাজ করে ।
- সাইপারডিম ১০ ইসি স্প্রে করার পর পাতা দ্রুত শুষে নেয়,সহজেই বৃষ্টির পানিতে ধুয়ে যায় না এবং আলোতে বেশ কার্যকর ।
- সাইপারডিম ১০ ইসি খুব অল্প মাত্রায় কার্যকর বিধায় খরচ কম পড়ে ।
প্যাকিং সাইজ:
৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি ও ১ লিটার
সাবধানতা:
- সাইপারডিম ১০ ইসি প্রয়োগের পর ২ সপ্তাহ বা বেশি সময় বিষক্রিয়া ফসলে থেকে যেতে পারে ।
- তাই প্রয়োগের পর ১০–১৫ দিনের মধ্যে ফসল তোলা যাবে না ।
- ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন ।
ব্যবহারের ক্ষেত্র :
| ফসল | বালাই | প্রয়োগমাত্রা : | |
| ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) | হেক্টর প্রতি | ||
| আম | লিফ হপার | ১০ মিলি | ৫০০ মিলি |
| শিম | জাব পোকা | ||
| চা | হেলোপেলটিস | ||
| লাউ/কুমড়া | পাতা খাদক পোকা | ||
| মশা, মাছি, তেলাপোকা | |||
| তুলা | গুটিপোকা | ২২ মিলি ১০ লিটার পানিতে | ১.১২ লিটার |

Reviews
There are no reviews yet.